রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্যের পৌরসভার অন্তর্গত হাসপাতালগুলি সৌন্দর্যায়ন করা হবে পৌর দপ্তরের পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় এসেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতাল। রাজ্য পৌর দপ্তরের পক্ষ থেকে হাসপাতালের চারপাশে রোগীর আত্মীয়দের সুবিদার্থে সৌন্দর্যায়ন কাজ করা হবে। সৌন্দার্যায়নের বৃদ্ধির জন্য ৫০ লক্ষ টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। সেই মতে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন রায়গঞ্জ নির্বাহিক বাস্তুকার তপন কুমার বসাক, জেলা স্বাস্থ্য দপ্তরের নির্মান বিভাগের ইঞ্জিনিয়ার অনুপল হরি, সাথে ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক পাল, হাসপাতালের সুপার রজক সুভ্র হালদার সহ আরো অনেকে। এদিন এই প্রতিনিধি দল হাসপাতালের বাইরে ও ভিতরের চার পাশ ঘুড়ে দেখেন। এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালের মূখ্য গেট থেকে শুরু করে হাসপাতালের চারপাশে বিভিন্ন ধরনের গাছ, আধুনিক মানের লাইট, বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ আরো বেশ কিছু কাজ হবে যাতে হাসপাতালে রোগী যেমন শারীরিক ভাবে সুস্থ্য হয়ে উঠবে তার সাথে সাথে মানসিক দিক দিয়েও সুস্থ্য হবে। এই কাজ সম্পন্য হলে বিশেষ করে রোগীর আত্মীয়দের আর সমস্যার মধ্যে পড়তে হবে না।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক পাল জানান, রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্যের পৌরসভার অন্তর্গত হাসপাতালগুলি সৌন্দর্যায়ন করা হবে পৌর দপ্তরের পক্ষ থেকে। সেই অনুসারে কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আজ তার পরিদর্শন করা হল। প্লান তৈরী হয়ে গেলে এই সৌন্দর্যায়নের কাজ শুরু হবে।